সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর ভোট গ্রহণের সময় রেখে এ তফসিল ঘোষণা করা হয়।

 


মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তফসিল ঘোষণা করা হয়।

 

ঘোষিত তফসিল অনুযায়ী যে ৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। সেগুলো হল- পূর্ব জাফলং, মধ্য জাফলং, গোয়াইনঘাট সদর ও পশ্চিম।

 

এ তথ্য নিশ্চিত করে সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা সিলেটভিউ-কে বলেন- ‘দেশের অন্যান্য ইউনিয়ন পরিষদের পাশাপাশি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং, মধ্য জাফলং, গোয়াইনঘাট সদর ও পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।’ 

 

তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর আর ভোটগ্রহণ ২ নভেম্বর।

 

সিলেটভিউ২৪ডটকম/মতিন/মুন্না