মুন্সীগঞ্জ মোক্তারপুরে বিএনপির কর্মসূচিতে পুলিশের ‘অতর্কিত হামলা ও গুলিতে’ গুরুতর আহত হন মুন্সিগঞ্জের মীরকাদিম পৌর যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন। পরে তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে মারা যান।

শাওন ‘হত্যার’ প্রতিবাদে বিএনপির উদ্যোগে সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে আজ শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর রেজিস্টারি মাঠে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে।


বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে গায়েবানা জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ করেছেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে