প্রতিকী ছবি
সিলেট নগরের নয়াসড়ক এলাকার খাজাঞ্চী বাড়ির পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যাচ্ছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নয়াসড়কের ৩/ডি এর নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস, সিলেটের ওয়ারলেস অপারেটর পরিমল সিংহ।
তিনি বলেন-‘সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।’
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




