সিলেট নগরের নয়াসড়ক এলাকার খাজাঞ্চী বাড়ির পাশের একটি ভবনের বন্ধ ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এ দুর্ঘটনায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের লোকজন জানিয়েছেন।

 


শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নয়াসড়কের ৩/ডি এর নিচতলার ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান- আমেরিকা প্রবাসী রাজ নারায়ণ চৌধুরীর ৩ তলা বিশিষ্ট বাসাটি বন্ধ থাকবো। শুক্রবার বিকেল ৪টার দিকে ওই ভবন থেকে আগুনের অগ্নিশিখা দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে ফায়ার সার্ভিস, সিলেটের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। 

 

এ বিষয়ে ফায়ার সার্ভিস, সিলেট সদরের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন সিলেটভিউকে বলেন-‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এতে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।’

 

আইপিএস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/ডালিম/মুন্না