মহানগর যুব জমিয়তের ২৮ সেপ্টেম্বর নগর সদস্য সম্মেলন ও কাউন্সিল সফলের লক্ষ্যে ২০নং ওয়ার্ড দায়িত্বশীলদের সাথে মতবিনিময়।
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর আগামি ২৮ সেপ্টেম্বর মহানগর সদস্য সম্মেলন ও কাউন্সিল সফলের লক্ষ্যে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় শিবগঞ্জস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে ২০নং ওয়ার্ড শাখার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আফজল হোসাইন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের আহবায়ক মাওলানা কবীর আহমেদ।
আরো উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সদস্য সচিব মুফতি বাহরুল আমিন, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আফতাব উদ্দীন খান, ইমাম উদ্দীন, ফয়জুর রহমান,কামীল আহমদ, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১২




