বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট কবি, ছড়াকার, সাংবাদিক, গীতিকার ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মহিউদ্দিন শীরুর ১৩ তম মৃত্যুবার্ষিকী রোববার (২৫ সেপ্টেম্বর)।
এ উপলক্ষে কলেজে মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুপুর দেড়টায় কলেজের পার্শ্ববর্তী সরকারি ডিএন উচ্চবিদ্যালয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-১৬




