কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। পৌর শহরের লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ যুব প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়।


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবীর পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম. মছব্বির আলী।



বিশেষ অতিথি ছিলেন লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহাতারা বেগম, জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, যুব উন্নয়নের প্রশিক্ষণার্থী নজরুল ইসলাম প্রমুখ।


যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজরুল ইসলাম জানান শনিবার থেকে উপজেলার ৩০ জন যুবক-মহিলা ৭ দিনব্যাপী পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন।

সিলেটভিউ২৪ডটকম/অনি/ইআ-২০