‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় জাতীয় মীনা দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শাল্লা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার গণমিলনাতয়নে জাতীয় মীনা দিবস-২০২২ উপলক্ষে গল্প বলার আসর অনুষ্ঠিত হয়।
জাতীয় মীনা দিবস-২০২২ শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সভাপতিত্বে ও বাহাড়া মধ্য হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা রাণী তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট দিপু রঞ্জন দাস ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ শাল্লা, সর্দার ফজলুল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শাল্লা উপজেলা। মোঃ আবু রায়হান, শাল্লা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা।
আরও উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-০১




