গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাতে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ শহীদ সোলেমান হলে গাউসিয়া কমিটি সিলেট জেলার আহবায়ক মো. মুক্তার মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ শাহেদ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ।
প্রধান বক্তা ছিলেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহি সিকদার, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর অর্থ সম্পাদক কমর উদ্দিন সবুর, কেন্দ্রীয় মানবিক টীমের সদস্য মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান, মানবিক টীমের সদস্য শাহনেওয়াজ চৌধুরী শুভ।
সভায় সর্ব সম্মতি ক্রমে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরী কে প্রধান উপদেষ্টা হাফেজ মিসবাহ উদ্দিন চৌধুরী সভাপতি মুহাম্মদ মোক্তার মিয়া সিনিয়র সভাপতি শাহ মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক, মাওলানা মুহাম্মদ শাখাওয়াত হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি গঠন করা হয়।
বক্তব্য রাখেন- মাওলানা সোলাইমান খান রাব্বানী, এস.এ.এম শহিদুল ইসলাম সেলিম, গাউসিয়া কমিটি সিলেট জেলার মাওলানা আনোয়ার হোসেন আনসারী, মাওলানা নুরুল আমিন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আবু গফুর সিদ্দিকী, নজরুল ইসলাম, মতি চৌধুরী, মাওলানা তুহিনুর রহমান শাহজান, রাকিবুল হাসান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪




