ফাইল ছবি

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত নুরুল আমিন রুবেল (৩২) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা। 


বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার। 

তিনি জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিলে তিন আরোহী-ই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার রুবেলকে মৃত ঘোষণা করেন। বাকির দুজনের অবস্থাও আশঙ্কাজনক। 

সিলেটভিউ২৪ডটকম / মুন্না / ডালিম