আসন্ন সিলেট জেলা পরিষদের ৩ং ওয়ার্ডের সদস্য পদপার্থী নাহিদ হাসান চৌধুরী দেশে ফিরছেন সোমবার (২৬ সেপ্টেম্বর)।

 


তিনি জরুরি কাজে ৫ দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

 

দেশে ফিরে পুরোদমে নির্বাচনী প্রচারণা চালাবেন জানিয়ে তিনি বলেন, মাত্র ৫ দিনের জন্য জরুরি কাজে যুক্তরাষ্ট্রে আসতে হয়েছে। এ কারনে আমার নির্বাচনী কাজ থেমে থাকেনি। আমার শুভাকাঙ্ক্ষীরা কাজ চালিয়ে যাচ্ছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ ছাড়াও ওয়ার্ডের সম্মানিত ভোটার, সুধীজন মুরব্বিয়ান ও যুব সমাজের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আগামী সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশে ফিরবো ইনশা আল্লাহ।

 

নিরাপদ যাত্রার জন্য সকলের দোয়া  কামনা করেছেন নাহিদ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭