কেন্দ্রীয় ছাত্রলীগের উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়ে নিজ এলাকা কুলাউড়ায় সাংগঠনিক সফরে এসে সংবর্ধিত হয়েছেন সঞ্জয় পাশী জয়।

 


শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি কুলাউড়ায় পৌঁছলে তাকে নিয়ে মোটরসাইকেল শোডাউন দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

পরে তিনি কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান মোসাদ্দিক আহমদ নোমান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তরিক, উপ-দপ্তর সম্পাদক সিপন খাঁন, উপজেলা যুবলীগ নেতা এস এম ঝুমন, কর্মধা ইউপি যুবলীগের সভাপতি কামাল হোসেন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি তুহিনুর জামান ইয়াকুব, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলার সমাজ কল্যাণ সম্পাদক মো. কাওছার আহমদ, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকস।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আলফাজ খান রামিম, ওয়াসিম আহমদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

 

পরে রাতে তার নিজ ইউনিয়ন ব্রাহ্মণবাজারে সানমুন ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

ক্লাবের সভাপতি মৃত্যুঞ্জয় চৌধুরী মুনের সভাপতিত্বে ও সম্পাদক আলী আহমেদ আলীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৮