সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব আন্তঃবিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ওই কলেজে দুই দিনব্যাপি এ প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়।

 

এতে শাহজলাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির টিম 'এসইউডিএস ৪৭' চ্যাম্পিয়ন হয়। এ দলের সদস্যরা হলেন সায়মা মেহজাবিন চৌধুরী, দীপ্ত দেব, পান্না দাস আরিয়ান।

 

প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব।

 

প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪টি দল অংশগ্রহণ করে।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০১