সিলেট নগরের জেল রোডস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ‘বুনন প্রকাশন’র উদ্যোগে বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, যুক্তরাজ্য প্রবাসী, কবি নুরুল ইসলামের ‘খড়কুটার ঘর ও টিক তোমার মতো’ দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বক্তারা বলেন, দেশ-সমাজ, জননী-জন্মভুমি, প্রকৃতিসহ সব বিষয় খুব সহজভাবে কবি তার কবিতা বইয়ে ফুটিয়ে তুলেছেন। তার কবিতা বইগুলোর লেখা মানুষের হ্নদয়ে স্থান করে নিয়েছে।
বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি ওয়াহিদ সারো, মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, ‘খড়কুটার ঘর ও টিক তোমার মতো’ দুটি গ্রন্থের লেখক, কবি নূরুল ইসলাম।
লেখক আহমদ সালেহ’র পরিচালনায় বক্তব্য রাখেন- বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, নবীগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, গোয়াইনঘাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক দিলোয়ার হোসেন বাবর, কবি, ছড়াকার মোহাম্মদ বাদশা গাজী, কবি আয়েশা মুন্নি, কবি লুৎফা আহমদ লিলি, বুনন প্রকাশক ও অধ্যাপক খালেদ উদ-দীন।
অনুষ্ঠানে সূচনা সংঙ্গীত পরিবেশন করেন ইডেন গার্ডেনের প্রভাষক আশরাফুল ইসলাম অনি, স্বাগত বক্তব্য রাখেন- সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক শামসুল কিবরিয়া, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী আব্দুল মুকিত, আব্দুল মান্নান, কবি জাকির মোহাম্মদ, সুজিত কুমার দাশ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, আব্দুল কাদির, কবি মিনহাজ ফয়সাল, শিশু সাহিত্যিক জসিম আল-ফাহিম, কবি জেনারুল ইসলাম, কবি সুফি আকবর, সংগঠক মতিউর রহমান, আল-আমিন, নছির আলীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২৯




