বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নেতৃবৃন্দ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক ও সিলেট জেলা পরিষদ নির্বাচন রিটার্নিং অফিসার মোঃ মজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে বেসরকারিভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ঘোষণা করা হয়। 


ঘোষণার পরপরই নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, মো. সোয়েব আহমদ, মো. মজির উদ্দিন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/মাহি