করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সুস্থতা কামনায় মিলাদ  মাহফিল ও দোয়া করেছে গোয়াইঘাটের নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপি।

সোমবার বাদ আছর সালুটিকর বাজার  মসজিদে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও দেশে চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশাহ, নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান রাজন, সহসভাপতি মজর আলী, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান,বিএনপি নেতা আব্দুল হাসিম চৌধুরী, বশির উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আমির উদ্দিন, বদরুল ইসলাম, ইলিয়াস মিয়া, নেছার আহমদ প্রমূখ।

সিলেটভিউ২৪ডটকম/মতিন/মাহি