সিলেটে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) ও শিল্প মন্ত্রনালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর যৌথ উদ্যোগে “উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মহানগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন নাসিব সিলেট জেলার সভাপতি ও সিলেট চেম্বারের পরিচালক আলীমুল এহছান চৌধুরী। 


সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ। 

সেমিনারে আলোচক ছিলেন বিসিক সিলেট-এর ডিজিএম প্রকৌশলী ম. সুহেল হাওলাদার ও ফুলকলি ফুড প্রোডাক্টস লি.-এর ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনপিও-এর গবেষণা কর্মকর্তা আকিবুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক হিজকিল গুলজার নাসিব-এর সদস্য, আমন্ত্রিত অতিথি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। 

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর