সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক মিলনায়তানে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বাছাইকৃত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা সদস্যদের মধ্যে উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সদস্য সাবেক চেয়ারম্যান নুরুল হুদা মুকুট পেয়েছেন মোটরসাইকেল প্রতীক এবং আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগের অপর সহ সভাপতি খায়রুল কবির রুমেন পেয়েছেন ঘোড়া প্রতীক।
প্রতীক পাওয়ার পর বিজয় নিয়ে প্রত্যাশা ব্যক্তয় করছেন স্ব স্ব প্রার্থীরা। ভোটার সমর্থকদের মধ্যে নির্বাচনী আমেজ দেখা দিয়েছে । অনেকেই তাদের পচন্দের প্রার্থীর পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নির্বাচনী দৌঁড়ে এগিয়ে রাখছেন ।
প্রতীক বরাদ্দের পর চেয়ারম্যান প্রার্থী বলেন, আমি বিগত ৫ বছরের উপর সময় জেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। জেলাবাসীর উন্নয়নে সর্বাত্মক কাজ করেছি। স্থানীয় জনপ্রতিদের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আগামী ১৭ তাখি তারা তাদের পচন্দের প্রতীক মোটরসাইকেলে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
অপর চেয়ারম্যান প্রার্থী খারুল কবির রুমেল বলেন, বর্তমান ক্ষমতায় আওয়ামীলীগ সরকার আর আওয়ামীলীগের প্রার্থী। উন্নয়ন অগ্রযাত্রায় অংশ নিতে মানুষ আমাকে ভোট দিবে। আমি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে যাচ্ছি । তাদের যতেষ্ঠ সাড়া দিচ্ছেন।
এদিকে সাধারণ ভোটররা মনে করছেন যোগ্য ও দক্ষ প্রার্থীর হাতেই তাড়া তাদের আমানত তুলে দিবেন। আগামী ১৭ অক্টোবর ভ্যালটের মাধ্যমে প্রমান হবে নির্বাচনী দৌঁড়ে মোটরসাইকেল না ঘোড়া এগিয়ে ।
সিলেটভিউ২৪ডটকম/শহিদনূর/মাহি




