সিঁড়ি দিয়ে স্বাভাবিকভাবে চলাচলে অক্ষম এমন শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ তে ক্যাপসুল লিফট চালু করা হয়েছে।

 


মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ লিফটির উদ্বোধন করেন।

 

প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ৬১০ থেকে ৬৩০ কেজি রেঞ্জের এ লিফটির সরবরাহ ও স্থাপনে ব্যয় হয়েছে ৪৪ লক্ষ টাকা।

 

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী স্বাভাবিকভাবে সিঁড়ি বেয়ে চলাচল করতে পারেন না। তাদের সুবিধার্থে অন্যান্য ভবনের ন্যায় একাডেমিক ভবন ‘ডি’ তে ক্যাপসুল লিফট স্থাপন করা হয়েছে।

 

লিফট উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক ড. জায়েদা শারমিন, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৩