সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরসদরের দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণপুর্ব আলোচনায় পিটিএ সভাপতি নারায়ন দাসের সভাপতিত্ব ও সহকারী শিক্ষক শিল্পী রানী তালুকদার, সুদিপ্তা রায়ের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন- দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, দিরাই পৌরসভার প্যানেল মেয়র লিটন রায়, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মিরাজুল আশেকিন, শিক্ষক পুর্নেন্দু চক্রবর্তী প্রমুখ।
.png)
স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী রায়।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-২১




