সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেছেন, পরিপূর্ণ একজন দেশপ্রেমিক রাজনীতিকের নাম শেখ হাসিনা। যিনি বিপন্ন ও দুর্যোগকবলিত বাংলাদেশকে বিস্ময়কর উন্নয়নের রোল মডেলে পরিণত করতে পেরেছেন। যার নেতৃত্বে জীবনমান, উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে আমরা আজ বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সেন্ট্রাল উইমেন্স কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর আজাদ আরও বলেন, স্বাধীনতা পরবর্তী মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে যেসব উদ্যোগ নিয়েছিলেন, তার ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশকে গড়ে তুলছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন, তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তা আজ পূর্ণতা পেয়েছে। এখন বাংলাদেশ ও শেখ হাসিনা এক অভিন্ন নাম।
.png)
বুধবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবির কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান, সেন্ট্রাল উইমেন্স কলেজের ভাইস প্রিন্সিপাল আহমদ জিয়া শামস, কলেজের প্রভাষক ইয়াকুব আলী, মোজাম্মেল হক সোহাগ, প্রশান্ত পাল, নারগিস আক্তার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-১৯




