সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট শিক্ষানুরাগী লুৎফুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় শিক্ষানুরাগী ও সমাজসেবক লুৎফুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত, এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব আনন্দমুখর পরিবেশে পালন করে। প্রতিটি উৎসবে জাতি ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে লুৎফুর রহমান বলেন, ‘দুর্গোৎসব সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক-এ কামনা করি।’
সিলেটভিউ২৪ডটকম/বিজ্ঞা/পিডি




