সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মধ্যে নগদ ১০ লক্ষ টাকা সহায়তা করেছে সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে।

 


শনিবার ১লা অক্টোবর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনের বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট -৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, বর্তমান অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।

 

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সমাজসেবী লুদু মিয়া, জুবেদ আহমেদ চৌধুরী শিপু, মানিকুজ্জামান মিরন, রুকুনুজ্জামান চৌধুরী, টিপু সুলতান প্রমুখ।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে এই সহায়তা দেওয়া হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-০৭