কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের ৫১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার নিজ কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় শাখার ৫১১ সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয় করা।
নির্বাচন কমিশনের সিনিয়র সদস্য শামীম আজাদের সভাপতিত্বে ও সাংবাদিক মঈন উদ্দিন মিলনের পরিচালনায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিটির সদস্য এম হাবিবউল্লাহ জাবেদ।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় ইমাম সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাসুম আহমদ, সেক্রেটারি মাওলানা মোশতাক আহমদ, নির্বাচন কমিশনের সিনিয়র সদস্য হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
আরো উপস্থিত ছিলেন- প্রবাসী সাইদুর রহমান, সাদ্দাম আহমদ প্রমূখ।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পর্তুগাল প্রবাসী মঈন উদ্দিন মনি, সিনিয়র সহ-সভাপতি সৌদি প্রবাসি হাফেজ আনছার উদ্দিন, মোঃ নূর মিয়া, আবুল ফজল নোমান, কাজী আব্দুল, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রান্স প্রবাসি ফরহাদ আহমেদ নূর, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দুলাল আহমদ, অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জুয়েল রানা, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন দিলোয়ার খান, দপ্তর বিষয়ক সম্পাদক, সাদ্দাম আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, নুরুল আমীন, শিক্ষা বিষয়ক সম্পাদক, লোকমান আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুহেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ছাবির আহমদ প্রমূখ।
উল্লেখ্য, গত ৩০শে জুন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। তারই আলোকে সভাপতি মঈন উদ্দিন মনি ও সাধারণ সম্পাদক ফরহাদ নূর দীর্ঘ যাচাই বাছাই শেষে তাদের স্বাক্ষরিত ২০২২-২০২৪ সেশনের ৫১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১৮




