সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রধনমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ লালন করে আওয়ামী লীগের নেতারা সকল ধর্মের মানুষের সেবা কল্যাণে কাজ করছেন। তাররই ধারাবাহিকতায় মহানগর আওয়ামী লীগের সদস্য, কাউন্সিলর তৌফিক বকস লিপন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শাড়ী ও নগদ অর্থ বিতরণ প্রশংসনীয় উল্লেখযোগ্য মহতি কাজ।
তিনি তাঁর মত আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের মানব সেবা ও জাতীর কল্যানে কাজ করার আহবান জানান।
মাসুক উদ্দিন আহমদ গত ১ অক্টোবর শনিবার রাতে নগরীর কদমতলী পয়েন্ট সংলগ্ন কাউন্সিলর কার্যালয়ের মাঠে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের মধ্যে শাড়ি ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপনের আয়োজনে ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
জেলা তাতী লীগের সভাপতি আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হাজী হেলাল বকস, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল।
বক্তব্য রাখেন ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আহমদ কয়েছ, সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেমিম, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খাঁন, সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলু, আওয়ামী লীগ নেতা শাহ আলম জুনেদ, দুলাল আহমদ, আক্কাস আলী, মঈন উদ্দিন, শাহীন আহমদ, দিলোয়ার হোসেন, আতাউর রহমান বাচ্চু, জেলা তাতী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান, যুগ্ম সম্পাদক বিলাল আহমদ রাজু, তেরা মিয়া, লুদু মিয়া, সেলিম আহমদ, সাব্বির আহমদ, ওয়ার্ড সচিব সুলতান আহমদ, ছাত্রীলীগ নেতা খাদেজ আহমদ, মাহিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ওয়ার্ডের সবগুলো পূজা মন্ডব এবং প্রায় ৫ শতাধিক পরিবারের মধ্যে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪




