সিলেট ৩ দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব বলেছেন, সামাজিক সম্প্রীতির দেশ বাংলাদেশ । এদেশে সবসময় সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।সামাজিক সম্প্রতি বজায় রেখে আমাদের সমৃদ্ধি দিকে এগিয়ে যেতে হবে।
সাংসদ হাবিব ৪ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী বালাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি রজত চন্দ দাশ ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি এ কে টুটুল, প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৬




