নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। বুধবার (০৬ অক্টোবর) সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ছিলো উৎসবের আমেজ। সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন ঘাটে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন দেন ভক্তরা।

উপজেলার উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার সার্বজনীন পূজামণ্ডপ, দাসেরবাজার ইউনিয়নের পানিশাইল সার্বজনীন পূজমণ্ডপ, গুলুয়া সার্বজনীন পূজামণ্ডপ এবং নিজবাহাদুরপুর ইউনিয়নের ভাগাডহর প্রতিমা বিসর্জন ঘাটে ঢাক-ঢোল, বাদ্য-বাজনা আর আরতির মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। প্রতিটি বিসর্জনস্থলে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। 


ঘাটগুলোতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। এসময় তিনি বলেন, সারাদেশে আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এরকম শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সরকার সবসময় পাশে থাকবে। মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে আরো বড়ো আকারে পূজা উদযাপন করা যায়, তার ব্যবস্থা করতে হবে। 
 
পৃথক অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু