মৌলভীবাজারের কমলগঞ্জে "নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব" এই প্রতিপাদ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে।

 


বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়।

 

এ সভায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম স্থান অর্জন করেন পতনঊষার ইউনিয়ন পরিষদ। পরে চেয়ারম্যান অলি আহমদ খানকে পুরস্কৃত করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ মাহবুবুল আলম ভ‚ঁইয়া, পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান আহমদ, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন- বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও উদ্যেক্তাবৃন্দ।

উপজেলা পর্যায়ে সর্বোচ্চ জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম স্থান অর্জন করে পতনঊষার ইউনিয়ন পরিষদ ও যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে মাধবপুর ও মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ। বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৮