নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের  ইনচার্জ পুলিশ পরির্শক শামসুদ্দিন খাঁন হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে হবিগঞ্জে মাসিক আলোচনা সভা শেষে পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকো  তাকে জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা ঘোষণা করে তাকে সম্মাননা স্বারক প্রদান করেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মোরাদ আলী। 


এ সময় সহকারী পুলিশ সুপারগণ ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইনচার্জ শামসুদ্দিন খাঁন বলেন, এ পাওয়া আমার কাছে সব চেয়ে বড় পাওয়া। তিনি জনগণের সেবক হিসেবে আজীবন মানুষের কল্যানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন পুলিশ পরির্শক শামসুদ্দিন খাঁন দু’সন্তানের জনক। তার ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছ। ইতিমধ্যে তিনি গোপলার বাজার যোগদানের পূর্বে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছে। 

সিলেটভিউ২৪ডটকম/সলিল/ইআ-০৭