গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মরহুম লুৎফুর রহমানের ছোট ভাই নন্দির গাঁও ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মিত্রিমহল গ্রামের বাসিন্দা মো. শাহিনুর রহমান রাজনের আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি মৃত্যুকালে ৪ বছর ও দেড় বছরের দুটি কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি নেতা রাজনের শিশু সন্তানদের দেখতে তার গ্রামের বাড়ি সালুটিকরস্থ মিত্রিমহল গ্রামে আসেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী। প্রয়াত বিএনপি নেতা রাজনের শিশু সন্তানদের পাশে প্রায় দুই ঘন্টা সময় কাটান। তার পরিবারের খোঁজ খবর নেন এবং সর্বদা তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।


এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুর রহমান, লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/মতিন/ইআ-১১