সিলেটে এসেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। রোববার (৯ অক্টোবর) বিকেলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা। 

 


এসময় তাঁদের অভ্যর্থনা জানান- সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার প্রমুখ।

 

সফরসঙ্গীদের নিয়ে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাজার গিয়ে জিয়ারত ও মাগরিবের নামাজ আদায় করেন যুবলীগ চেয়ারম্যান ও সম্পাদক। সেখান থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। বর্তমানে তারা মৌলভীবাজারের পথে রয়েছেন। যাত্রাপথে বিভিন্ন স্থানে যুবলীগের চেয়ারম্যান ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

 

যুবলীগের চেয়ারম্যান ও সম্পাদকের সফর সঙ্গী হিসেবে রয়েছেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের সহধর্মিণী আইনজীবী নাহিদ সুলতানা যূথী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক শেখ নাইম,  বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রকি, ব্যারিস্টার তৌফিকুর রহমান, ব্যারিস্টার আশিকুর রহমান শান্ত, মুকিত চৌধুরী, সৈয়দা সানজিদা মহসিন, ফজলে রাব্বি স্মরণ, মিসির আলী, নুর মিয়া, রাজন আহমদ।

 

বিমানবন্দরে অভ্যর্থনা প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

উল্লেখ্য, সোমবার (১০ অক্টোবর) মৌলভীবাজারে ও মঙ্গলবার (১১ অক্টোবর) হবিগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন শেখ ফজলে শামস পরশ ও মো. মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।


সিলেটভিউ২৪ডটকম/মুন্না