সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন হজরত মুহাম্মদ (সা.)। তিনি নবীদের সর্দার। কিয়ামত পর্যন্ত আগত সব মানুষ ও জিনের জন্য নবী। তিনি শেষ নবী। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। তাঁর সম্মান ও মর্যাদার সাক্ষ্য পবিত্র কোরআনসহ সব আসমানি গ্রন্থে রয়েছে। আল্লাহ তাআলা তাঁকে সৃষ্টিজগতের জন্য কল্যাণস্বরূপ প্রেরণ করেছেন।

 


তিনি রবিবার প্রবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ''বিশ্ব শান্তি প্রতিষ্ঠার  মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপরুক্ত কথাগুলো বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরা, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোগলাবাজার থানার তদন্ত অফিসার হারুন আহমদ, সিলেট জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জায়েদ আলী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সদরুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ নেতা মন্জুর আলী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩