ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কোম্পানিগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে 'মুবারক র্যালি' অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জোহরের নামাজান্তে থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদরাসা প্রাঙ্গন থেকে 'মুবারক র্যালি' বের হয়। মুহাম্মদ (সা.) এর হাজারো ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমান র্যালিতে অংশ নেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা মনজুরুল করিম মহসিন।
কোম্পানিগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মুখলিছুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ ও উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক শরীফ আহমদ মাহদী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সভাপতি কবির আহমদ।
উপজেলা তালামীযের সভাপতি নূর হোসেন এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম, মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কালা মিয়া, তালামীযে ইসলামিয়া শাবিপ্রবির সভাপতি গাউসুল আলম, থানা সদর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মোঃ আব্দুল আলী, ক্যাশিয়ার মোঃ নুরুল হক, কন্ট্রাক্টর এসোসিয়েশন এর সভাপতি মোঃ জুয়েল আহমদ, কোম্পানিগঞ্জ উপজেলা আল ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা আব্দুল মুকিত, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক শাহ আলম, সিলেট পূর্ব জেলার সদস্য জসিম উদ্দিন, কোম্পানিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিয আলাল আহমদ, সহ-প্রচার সস্পাদক আব্দুল মুকিত, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদির, ক্বারী সোসাইটির সাবেক সভাপতি মাওঃ তাজুল ইসলাম, মাওঃ রহমতুল্লাহ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন, জাকিগঞ্জ উপজেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, আল ইসলাহ'র ইসাকলস ইউপির সভাপতি মাওঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওঃ ইউসুফ আলী, উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক আবু রুহেল, সিলেট মহানগর ১৭নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ শেখ সেলিম আহমদ, দক্ষিণ রনিখাই ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জসিম উদ্দিন, শাকিল, রফিকুল ইসলাম, ৪ নং ইছাকলস ইউ/পি সভাপতি হাফিজ আলী আকবর, হাফিজ কাওছার, রায়হান, সাদিক ও লোকমান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১৪




