ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ  সৈয়দ নুরুজ্জামান বলেছেন, বিশ্বায়নের এই যুগে টিকে থাকা, এগিয়ে থাকার জন্যে নিজেকে তৈরি করতে হবে। আমাদের যুবসমাজ, ছাত্র-ছাত্রীরা এখন সেই চ্যালেঞ্জ নিচ্ছে। ইংলিশ স্পোকেন কোর্স, আইইএলটিএস কোর্স করার জোর তাগিদ সেই চ্যালেঞ্জের অংশ। ফেঞ্চুগঞ্জের টিইসি গ্লোবাল একাডেমির প্রথম বর্ষপূর্তি আমাদেরকে আশাবাদী করেছে। ফেঞ্চুগঞ্জে টি.ই.সি গ্লোবাল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী,  গুনিজন সংবর্ধনা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলেন।


রোববার  (৯ অক্টোবর) স্থানীয় এমএসসি পার্টি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে টি.ই.সির পরিচালক আজিম হোসেনের সভাপতিত্বে এবং  জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ  সৈয়দ নুরুজ্জামান।



প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ  মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ  আব্দুল জলিল, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  রিযাজ উদ্দীন ইসকা,  শিক্ষক মাহবুবুল আলম,  হাবিবুর রহমান প্রমুখ।


বক্তব্য রাখেন একাডেমির প্রশিক্ষক কাজী কনক ইসলাম,  আবহ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি তোফায়েল তরফদার শুভ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৭