বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ মামুন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, বরিশাল জেলা ছাত্রদলের ১ নং সহ-সাধারণ সম্পাদক ফোরকান হোসেন ইরান ও সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ।

 


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে সকল রাজবন্দীদের মুক্তির দাবী জানিয়েছেন।

 

একইসাথে অতিউৎসাহী পুলিশ সদস্যদের লাগামহীন বেপরোয়া আচরণের বিষয়ে সতর্ক করেন এবং দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবার পর অতিউৎসাহীদের যথাযথ জবাবদিহিতা ও বিচারের প্রত্যয় ব্যক্ত করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২