সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান।
ফলাফল ঘোষণায় উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল হকসহ এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন। ১০ জন অভিভাবক সদস্য প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সদস্যরা হলেন- মো. মঈন উদ্দিন, আজিজুল ইসলাম, আকিল উদ্দিন, মতিউর রহমান ও মহিলা সদস্য রুহেলা বেগম নির্বাচিত হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১৯




