নুরজাহান প্রকাশ ওরফে বৃষ্টি প্রকাশ ওরফে তানিয়া (১৮) নামের এক তরুণীকে কুমিল্লার বাঙ্গরা বাজার থানার আকুবপুর ইউপির হীরাকাশি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তানিয়ার শরীরের সাথে গাঁজা দিয়ে সংযুক্ত করা ছিল। এ সময় তার শরীর থেকে ৭কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে আকুবপুর ইউপির হীরাকাশি সাকিনের জোড় ব্রিজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন।
তিনি জানান- ‘আজ দুপুরে অভিযান চালিয়ে ওই তরুণীকে গ্রেফতার করি। এ সময় বডি ফিটিং (শরীরের সাথে সংযুক্ত) তিন কেজি, কালো ট্রাভেল ব্যাগে চার কেজিসহ মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি বলে জানান ওসি।
সিলেটভিউ২৪ডটকম/খলিল/মুন্না




