প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার সাদরুল আহমদ খানের উদ্যোগে কুলাউড়ায় ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ডা. নারায়ণ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সংগঠক জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মুনিম।
বিশেষ অতিথি ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুপ্তা ভট্টাচার্য, ডা. রহমত আলী, ডা. নুরুল ইসলাম, সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, গাজীপুর রেঞ্জ বন বিভাগের কর্মকর্তা আহমদ আলী, ডা. কৌশিক চন্দ্র দাস ও ডা. সজল মল্লিক।
উল্লেখ্য, কুলাউড়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল লতিফ খানের কনিষ্ঠ পুত্র সাদরুল আহমেদ খানের পক্ষ থেকে বন্যা পরবর্তী উপজেলার বিভিন্ন ইউনিয়নসমূহে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হাজীপুর ইউনিয়নে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১০




