সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় কামরুল হুদা জায়গীরদার বলেন, সুফিয়ানুল করিম চৌধুরী ছিলেন একজন সাচ্চা জাতীয়তাবাদী সৈনিক। জননন্দিত জনপ্রতিনিধি হিসেবে তিনি ইউনিয়নবাসীর কাছে শ্রদ্ধা ও ভালবাসার পাত্র ছিলেন।
একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি সিলেট জেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করেছেন। মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নে অবদানের জন্য তিনি এলাকাবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে আমি গভীর শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুম সুফিয়ানুল করিম চৌধুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪




