শেষের দিকের ওভারগুলোতে বাংলাদেশের বোলারদের খরুচে বোলিং এখন যে খুবই পরিচিত দৃশ্য। ক্রাইস্টচার্চে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে শেষের দিকে খেই হারিয়ে ফেলেন বাংলাদেশি বোলাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে ২০৯   রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। তবে প্রথম পাওয়ারপ্লের মধ্যেই নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি  ভেঙে যায়। ফিন অ্যালেন আউট হলে দলীয় ৪৫ রানেই জুটি ভেঙে যায়। অ্যালেনের উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম।


অ্যালেনের বিদায়ের পর উইকেটে তিন নম্বরে নামা মার্টিন গাপটিলকে নিয়ে বাংলাদেশের ওপরে ঝড় তুলতে থাকেন ডেভন কনওয়ে দ্বিতীয় উইকেটে ৮২ রান যোগ করেন কনওয়ে-গাপটিল। গাপটিলকে ফিরিয়ে এই জুটি ভেঙে দেন এবাদত হোসেন।

১৭তম ওভারে দারুণ বোলিংয়ে এসে ৫ রান খরচ করে দুই উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। যার মধ্যে ফিফটি পেরোনো কনওয়ের উইকেটও ছিল। ৪০ বলে ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করে আউট হয়েছেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি ওপেনার। তবে শেষ তিন ওভারে ৪২ রান নিয়ে বাংলাদেশকে ২০০ এর ওপরে লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৫ উইকেটে ২০৮ রান।  কনওয়ে ছাড়া গ্লেন ফিলিপস ২৪ বলে ৬০ রান করেছেন। দুটো করে উইকেট নিয়েছেন এবাদত এবং সাইফুদ্দিন।

পাহাড়সম এই রান টপকাতে ব্যাটিংয়ে লড়ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা অবধি ৮৭ রান তুলতে ২ উইকেট হারিয়েছেন সাকিবরা।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে