চলমান মাহা সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বৈরী আবহাওয়ার কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় ক্লাবসমূহের আবেদনের প্রেক্ষিতে সিলেট জেলা স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া ভবনে সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১৯ অক্টোবর থেকে যথারীতি বডিলি শিফট অনুসারে সিলেট জেলা স্টেডিয়ামে লিগের খেলা অনুষ্ঠিত হবে।
সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান এডভোকেট নিজাম উদ্দিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লীগ কমিটির সদস্য-সচিব হাজী মিলাদ আহমদ ও সহকারী সদস্য-সচিব রুবেল আহমদ নান্নু এবং কমিটির সদস্য বিজিত চৌধুরী, রিয়াজ উদ্দিন হেলাল, এহতেশামুল হাসান লয়েছ, মো. আজাদুর রহমান চঞ্চল ও গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সিলেট ইউনাইটেড ক্লাবের প্রতিনিধি মো. আজিজুর রহমান, গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সাইফ উদ্দিন সেলিম, জনতা ক্লাবের প্রতিনিধি লিটন আহমদ, টিলাগড় ক্লাবের প্রতিনিধি ইমরাজ আহমদ, সিলেট স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি রাজা চৌধুরী, আবাহনী ক্রীড়াচক্র সিলেট এর প্রতিনিধি আসিফ হায়দার চৌধুরী ও বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের প্রতিনিধি আতিকুর রহমান আতিক প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০১




