বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশ ব্যাপী ‘১৩ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২২’ এর আঞ্চলিক পর্যায়ের আয়োজক হিসেবে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-কে বৃহত্তর সিলেট অঞ্চলের আয়োজক মনোনীত করা হয়েছে।
২৫ নভেম্বর উক্ত রিজিওনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ অনুষ্ঠিত হবে যেখানে সিলেট অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক শ্রেণীর সর্বোচ্চ ১০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করতে পারবেন। সিলেট অঞ্চলের আওতায় জেলাগুলি হচ্ছে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর।
উল্লেখ্য, ‘১৩ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২২’ দেশের আটটি বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত প্রতিটি প্রতিযোগিতার শ্রেষ্ঠ ১০জন করে মোট ৮০জন প্রতিযোগী ডিসেম্বর ২০২২-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। চুড়ান্ত পর্বের বিজয়ীদেরকে সার্টিফিকেট, ক্রেস্ট এবং আর্থিক পুরষ্কার প্রদান করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৫




