সিলেট নগরির কুমারপাড়াস্থ ঐতিহ্যবাহি কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

 


বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মিফতাহুল হোসেন সুইটের সভাপতিত্বে ও সদস্য সচিব, প্রধান শিক্ষক মো. আব্দুল খালিকের পরিচালনায় বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য মো. সাফওয়ান চৌধুরী, অভিভাবক সদস্য মো. জয়নাল আবেদিন, আব্দুল কাইয়ুম শেখ, মো. আব্দুল আহাদ, সৈয়দা তামান্না রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রুনা বেগম, শিক্ষক প্রতিনিধি জামাল উদ্দিন, কমলেস মিস্ত্রি, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রওশন জাহান প্রমুখ।

 

সভায় বিদ্যালয়ের বিভিন্ন বিষয়াধি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০