বানিয়াচংয়ে বিশ্ব দৃষ্টি দিবসে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।

 


বৃহস্পতিবার অরবিস ইন্টারন্যাশনাল'র সহযোগিতায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালিত সিলেট বিভাগের একমাত্র ওমেন লীড গ্রীন ভিশন সেন্টার 'বানিয়াচং ভিশন সেন্টার'-এর উদ্যোগে শোভাযাত্রাসহ ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

 

'আপনার চোখকে ভালোবাসুন' এই প্রতিপাদ্য নিয়ে সকাল ১০টায় ছিলাপাঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক শোভাযাত্রা বের করা হয়।

 

এতে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের বানিয়াচং ভিশন সেন্টারের পিইসি ইনচার্জ মোঃ জসিম উদ্দিন চৌধুরী, রিফ্রেকশনিস্ট মনসুরা আক্তার, ছিলাপাঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুরুজ মিয়াসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, রাবেয়া মেডিকেল'র সত্ত্বাধিকারী ইকবাল হোসেন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

 

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।


বানিয়াচং ভিশন সেন্টারের ইনচার্জ মোঃ জসিম উদ্দিন চৌধুরী জানান, বেলা ২টা পর্যন্ত ছিলাপাঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৮ জন ছাত্র-ছাত্রীর চক্ষু পরীক্ষা করা হয়েছে।

 

তন্মধ্যে ৫৬ জনের সমস্যা পাওয়া যাওয়ায় তাদেরকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/জসিম/এসডি-২২