সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের হাতে ভারতীয় ফেনসিডিলের বড় চালানসহ একে জনকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল গ্রামের আব্দুল কুদুছের ছেলে মকবুল (২০)।
পুলিশ জানায়, সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় পুলিশ চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে সবচেয়ে বড় মাদকের চালান আটক করে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় ১শত ৯৫ বোতল ভারতীয় ফেন্সীড্রিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করে।
শুক্রবার (১৪ অক্টোবর) মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মকবুলকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, উপজেলার বিভিন্ন পথ ব্যবহার করে চক্রটি ভারত হতে বাংলাদেশে মাদক সামগ্রী নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ২শত বোতল ফেন্সিড্রিল সহ ১জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/ইআ-০৮




