সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাড়ুয়া ব্রিজের ‘স্পেনশন জয়েন্ট’ নাই প্রায় ১ মাস হয়ে গেছে। এই সড়কে প্রতিদিন ট্রাক, বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল করে। ব্যস্ততম এই সড়কের স্পেন না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
কবির আহমদ ফেসবুকে লিখেন- ‘এই ভাঙা স্থানে আজ (শনিবার) আমার ছোট ভাই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মাথায় ৮টি সেলাই লেগেছে’।
মো. ছফিউল্লাহ নামে আরেকজন লিখেন, ‘আজ আমিও প্রায় মরতে বসেছিলাম। হায়াত আছে বলে এখন কমেন্ট করতে পেরেছি। জায়গাটা অনেক ঝুঁকি হয়ে গেছে যেকোনো মূহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে।’
দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর যেতে হয় এই রাস্তা দিয়ে। যার কারণে গাড়ির চাপও বেশি থাকে। দ্রুতগামী এই গাড়িগুলো যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কবলে পরতে পারে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের স্পেনশন জয়েন এর ২টি প্লেট না থাকায় বড় গর্ত তৈরি হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে সেই গর্তে একটি বাশের লাঠি গেড়ে মাথায় কাপড় বেধে রাখা হয়েছে। তার দু'পাশ দিয়ে যাতায়াত করছে গাড়ি। তবে বড় গাড়ি গুলো গর্তের পশ্চিম পাশ দিয়ে যাতায়াত করতে হয়। রং সাইড দিয়ে গাড়ি চলাচল করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, সড়ক ও জনপদ বিভাগকের নির্বাহী প্রকৌশলীকে মেরামত করার জন্য বলা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / জলিল / ডি.আর




