সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে। দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে কাজ করেছেন অতীতের কোন সরকার তা করতে পারেনি।

 


রোববার (১৬ অক্টোবর) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে ১ কোটি ৩১ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হযরত শাহ তৈয়ব (রা.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ৩ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন তিনি।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য সাদিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, এলজিইডির দক্ষিণ উপজেলা প্রকৌশলী তানবির আহমদ, উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজ্জাক হোসেন, সাংগঠনিক সম্পাদক নেছার আলী, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাস্টার, দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা রোগী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম আহমদ আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফজলুল করিম হেলাল, সিলেট জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ও দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সদস্য মিসবাহ উদ্দিন, সারজেন্ট অবসরপ্রাপ্ত আজিজুর রহমান গেদন, আওয়ামী লীগ নেতা গৌছ আলী, হযরত শাহ তৈয়ব (রাঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, সহকারী শিক্ষক রেজভা বেগম, নুসরাত মাহবুব, সালমা আক্তার, শুভ্র রানী দেশমুখ্য, ইউপি সদস্য আহমদ আলী, তুহিন চৌধুরী, রেহানা বেগম, আওয়ামী লীগ নেতা শাহ খলিলুর রহমান রাজা, বাংলাদেশ টেলিভিশনের সাবেক সহকারী প্রকৌশলী শাহ সিরাজুল ইসলাম, আবুল ইকবাল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, সেচ্ছাসেবকলীগ নেতা মন্জুর আলী, এস এম রাসেল, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, আহসান হাবীব জাবেদ, সিদ্দিকুর রহমান ছিদ্দিক, সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ, শাহ আহাদ, মাজেদ আহমেদ ও আজহার আহমেদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর