হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, “জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব যেমন এদেশে নেই, তেমনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর মনোনীত  প্রার্থীদেরও কোনো বিকল্প হয় না।”

 


তাই দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

 

শনিবার (১৫ অক্টোবর) রাত ৯ টায় নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য জননেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের আয়োজনে ও তাঁর বাস ভবনে উল্লেখিত দু'টি উপজেলার সকল জনপ্রতিনিধিগনকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে ইউপি সদস্য আব্দুল মুকিত ও যুবলীগ নেতা মহিবুর রহমান রুকুতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা, ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী, চেয়ারম্যান শামীম আহমেদ, চেয়ারম্যান উস্তার মিয়া তালুকদার, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, চেয়ারম্যান আজমল হোসেন, চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, চেয়ারম্যান দিলাওর হোসেন, চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানা, চেয়ারম্যান নোমান হোসেন, মহিলা ইউপি সদস্য ফারভিন আক্তার, লাভলী বেগম, রিমা আক্তার, শামসুন্নাহার প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ বাহুবল উপজেলাে প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড সহ তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিগন। উক্ত মতবিনিময় সভায় সকল জনপ্রতিনিধিগন হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ডাক্তার মুশফিক হোসেন চৌধুরীকে ঘোড়া প্রতীকে দলমত নির্বিশেষে আগামী ১৭ অক্টোবর ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একমত পোষণ করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/যিশু/এসডি-০৩