শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, সরকারী বাজেট সঠিক ও স্বচ্ছভাবে ব্যয়ের বিকল্প নেই। সঠিক সময়ে এবং যথাযথ নিয়মে ব্যায় করার জন্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং নিয়ম জানা জরুরি।

 


রবিবার (১৬ অক্টোবর) সকালে বিশ্বিবিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল- আইকিউএসিতে ২ দিন ব্যাপী ‘পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ ও প্রকিউরমেন্ট রোল্স-২০০৮’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে ভিসি এসব কথা বলেন।

 

রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

ভিসি বলেন, এই আয়োজন সময়োপযোগী। আশাকরি সংশ্লিষ্ট সকলে স্বতঃস্ফূর্ত ভাবে কর্মশালায় অংশগ্রহন করবেন।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান। এতে সমন্বয়ক ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ইশরাত ইবনে ইসমাইল ও মো. মাহবুবুল হাকিম।

 

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্ন্য়ন দপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো রবিউল ইসলাম।

 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১০