শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের সাংগঠনিক সপ্তাহ শুরু হয়েছে। এর মাধ্যমে সংগঠনগুলো নতুন সদস্য আহবান করে থাকে। রবিবার সকাল থেকে এ কার্যক্রম চলছে।

 


গত প্রায় আড়াই বছর ধরে করোনা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকটের কারণে সাংগঠনিক সপ্তাহ আয়োজন করতে পারেনি সংগঠনগুলো। একমাসব্যাপী এই সাংগঠনিক সপ্তাহের প্রথম ধাপে ১৪টি সংগঠন বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় তাদের টেন্ট স্থাপন করেছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাদের সদস্য আহবান কার্যক্রম চলবে।

 

এরপর বাকি সংগঠনগুলো সপ্তাহের আয়োজন করবে বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছে সাংস্কৃতিক সংগঠন, ক্যারিয়ার বিষয়ক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

 

বিভিন্ন সংগঠনের সদস্যরা জানান, সাংগঠনিক সপ্তাহের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনসহ ক্যাম্পাসে পুরনো আমেজ ফিরে এসেছে।

 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১১